স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন,মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া আজ ভোর ৬ ঘটিকায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন.....আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হাকীম মোঃরফিকুল ইসলাম।এক শোকবার্তায় হাকীম মোঃরফিকুল ইসলাম বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশর রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র।যার দেশপ্রেম ছিলো আপোষহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বাংলাদেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। সাধারণ একজন গৃহবধূ থেকে হয়েছেন আপোষহীন নেত্রী,দেশ মাতা,একজন সফল প্রধানমন্ত্রী।দেশ ও দেশের মানুষের অধিকারের কথা বলতে গিয়ে বার-বার কারা বরণ করেছেন কিন্তু দেশের মানুষকে ছেড়ে যাননি,অন্যায়ের সাথে আপোষ করেননি।মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়া ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। বাংলাদেশের উন্নয়নের পরতে পরতে রয়েছে বেগম খালেদা জিয়ার ছোঁয়া। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারিয়েছে।একজন মহীয়সী নারীকে হারিয়েছে। একজন সংগ্রামী আপোষহীন নেত্রীকে হারিয়েছে। একজন কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিকে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার শূন্যতা শতবর্ষে পূরণ হওয়ার নয়।আমি গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্নার মাগফিরাত কামনা করছি,পরিবার আত্নীয় স্বজন শুভাকাঙ্ক্ষী,বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি।
দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি,মহান আল্লাহ আমাদের খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন-আমিন
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com