
নতুন বইয়ের গন্ধ মাখবো
আমার সারা গা'য়ে,
স্কুলে আজকে বই দেবে
বললো আমার মা'য়ে।
আসলো আবার নতুন বছর
নতুন নতুন বই,
নতুন নতুন বই গুলো সব
বুকে জড়িয়ে লই।
আড্ডা হবে বন্ধু বান্ধবে
পড়বো নতুন ছড়া,
নতুন নতুন গল্প কবিতায়
মজার মজার পড়া।
বাংলা গণিত ইংরেজি ধর্ম
বিজ্ঞান ও বিশ্বপরিচয়,
গ্রামার আর ব্যাকরণ শিখে
আমরা করবো বিশ্বজয়।
ছয়টি বইয়ের পড়াশোনা থেকে
শিখবো নতুন পাঠ,
লেখাপড়া আর খেলাধুলায়
খুশিতে হাসবে মাঠ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com