সুমন ভট্টাচার্য
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ময়মনসিংহ নগরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। রোববার বিকেল থেকে নগরের টাউন হল মোড় এলাকায় এ কর্মসূচি শুরু হয়।বেলা আড়াইটার দিকে ইনকিলাব মঞ্চের ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। পরে বিকেল সোয়া চারটার দিকে আন্দোলনকারীরা ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের কোনো আনুষ্ঠানিক কমিটি না থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন ছাত্রসংগঠন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা কর্মসূচিতে অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা ‘বিচার বিচার বিচার চাই,হাদি হত্যার বিচার চাই’‘জাস্টিস জাস্টিস,উই ওয়ান্ট জাস্টিস’‘আমরা সবাই হাদি হব,যুগে যুগে লড়ে যাব’—এমন বিভিন্ন স্লোগান দেন।কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার যুগ্ম আহবায়ক মাহদি হাসান বলেন,“শহীদ হাদি ভাই আমাদের জুলাই আন্দোলনের প্রকৃত ইমাম। তার বিচারে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখিনি। প্রয়োজনে রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও আমরা তার বিচার আদায় করব।”আন্দোলনে অংশ নিয়ে মমিনুর রহমান বলেন, “হাদি ভাই শুধু একজন ব্যক্তি নন,তিনি ন্যায়ের প্রতীক। এ হত্যাকাণ্ডে শুধু দুজন নয়,অর্থের জোগানদাতা,পরিকল্পনাকারী ও সহযোগী—সবাইকে আইনের আওতায় আনতে হবে।”নাগরিক সংগঠন ময়মনসিংহ ফোরামের কো-অর্ডিনেটর সাঈদ ইসলাম বলেন,“ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। অভ্যুত্থান-পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে বাংলাদেশপন্থী অ্যাকটিভিস্টদের হত্যা ও চরিত্রহননের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। কিন্তু ওসমান হাদি একটি নাম নয়,একটি আদর্শ। এই আদর্শকে হত্যা করা যাবে না।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহবায়ক আনোয়ার হোসেন,মহানগর আহবায়ক অলিউল্লাহ,যুগ্ম আহবায়ক হানজালা রহমান ও মাহবুবা আক্তার,ময়মনসিংহ ফোরামের সদস্য হাসনাইন সাকিব,বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত,জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির সদস্য ইকরাম এলাহী খানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com