সুমন ভট্টাচার্য
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের
ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে মামলায় মোট গ্রেপ্তার হলেন ১৮ জন।
পুলিশ জানায়,বুধবার গভীর রাতে হবিরবাড়ি ও কাশর এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে। গ্রেপ্তার সবাই পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী।
পুলিশের দাবি,রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে,কারখানার ভেতরে তর্ক-বিতর্কের জের ধরে ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং পরে সহিংসতা চরম আকার ধারণ করে।ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন,ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল—এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com