
আমি কাউকে ধরে রাখিনি
যে হাত শূন্য মেহেদির রঙে সাজে
যে হাত পূর্ণতার আকাশ ছোঁয় না
সে হাত আমার রঙহীন একা অপূর্ণতাই
থাকুক।
আমি কাউকে ধরে রাখিনি
যে যেতে চায়,
তার পিঠে জমে থাকা মেঘ হালকা করে দিই,
ডানা খুলে দিই নীরবে।
ভালোবাসা শিকলের শব্দ নয়,
যা হৃদয় ছুঁয়ে আমার করে রাখবো ।
থেকে যাওয়া মানে ইচ্ছে,
আর যদি না থাকে,তাকে স্মৃতির মতো
সম্মান করে ছেড়ে দিই।
আমি কাউকে ধরে রাখিনি
শুধু দরজাটা খোলা রেখেছি।
যে আমার,সে ঠিকই ফিরে তাকাবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com