সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী বলেছেন, শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগের সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন-শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি বিজয় অর্জন করে।
তিনি বলেন,বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফসল হিসেবেই জাতি বিজয়ের স্বাদ পেয়েছে। ১৬ ডিসেম্বর কেবল আনন্দের দিন নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেয়। এখন সময় ন্যায়পরায়ণতা,দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার।
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন,ময়মনসিংহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ন্যায়ভিত্তিক,বৈষম্যহীন সমাজ গঠনে আমাদের আপোষহীনভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া,পুলিশ সুপার মিজানুর রহমান, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ,জুলাইযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য,বীর মুক্তিযোদ্ধাগণ,সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com