জহিরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি.
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) সকালে র্যালিটি চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে এসে শেষ হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক যুবক ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে যুবসমাজকে দেশপ্রেম,নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন,স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আদর্শিক রাজনীতির বিকল্প নেই এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব।র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com