সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে সেবাগ্রহীতাদের জন্য নির্মিত বিশ্রামাগার ও গণশৌচাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা। বুধবার(১০ ডিসেম্বর) সকালে জেলা রেজিস্ট্রি কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে নবনির্মিত এই সুবিধাগুলোর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান। উপস্থিত অতিথিরা জানান, প্রতিদিন রেজিস্ট্রি অফিসে বিভিন্ন সেবা নিতে আসা বিপুল সংখ্যক মানুষের জন্য বিশ্রামাগার ও গণশৌচাগার অত্যন্ত জরুরি ছিল। নতুন এই সুবিধা উদ্বোধনের ফলে সেবাগ্রহীতারা আরো স্বাচ্ছন্দ্য ও মানবিক পরিবেশে সেবা গ্রহণ করতে পারবেন।
জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা বলেন, “জনবান্ধব সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই মানুষ যেন সম্মানজনক ও আরামদায়ক পরিবেশে সরকারি সেবা নিতে পারেন।”
সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান জানান,সুবিধাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে এবং সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াগন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com