সুমন ভট্টাচার্য
জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে। সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান তরুণদের দক্ষতা ও প্রযুক্তিবান্ধব মানসিকতা গড়ে তুলে রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। তরুণ প্রতিনিধিরা আলোচনায় সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ২৪-এর আন্দোলনে তাদের অবদানের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com