
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক,ট্রমা,স্পাইন,ইলিজারভ ও ডিফরমিটি কারেকশন সেবায় সুপরিচিত বিশেষজ্ঞ ডাঃ এম. কামরুজ্জামান মানিক অর্থোপেডিক সার্জারী বিভাগে গত ১৩ ই নভেম্বর (বৃহস্পতিবার) সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি অর্জন করেছেন।
পদোন্নতির জন্য সহকর্মী,শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডাঃ মানিক বলেন, “এই পদোন্নতি দায়িত্ব ও পেশাগত অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। রোগীসেবা ও শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নে সামনে আরও নিবেদিতভাবে কাজ করতে চাই।”
বর্তমানে তিনি ময়মনসিংহের চরপাড়াস্থ ইউনিভার্সেল হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন। ভবিষ্যতেও উন্নত চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com