আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দোয়া মাহফিল করেছে উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দরা।রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শাহেদল ইউনিয়নের ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম,যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলমগীর এবং তাঁতীদল নেতা জুনায়েদ আকন্দ প্রমুখ।এ সময়ে তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন।"
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com