সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন।
৩০ নভেম্বর (রবিবার) দুপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া নবাগত এসপির হাতে ফুল তুলে দিয়ে তাঁর দায়িত্বপূর্ণ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি জানান, অপরাধ দমন, মাদক ও অভিযোগপ্রক্রিয়া সহজীকরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
এসময় রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় কর্মকর্তাই পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং জনবান্ধব পুলিশিং জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com