মোঃ মহিউদ্দিন সরকার,কেন্দুয়া প্রতিনিধিঃ (নেত্রকোনা)
" সাহিত্য সংস্কৃতির টানে এসো মিশি প্রাণে প্রাণে"এই স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার কেন্দুয়ায় চর্চা সাহিত্য আড্ডা নামে একটি সাহিত্য সংগঠনের আয়োজনে দ্বিতীয় বারের মত রোববার (৩০ নভেম্বর) নেত্রকোনার কেন্দুয়ায় শত কবির মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। বিখ্যাত বাউল সাধক জালাল উদ্দিন খাঁ'র নামে কেন্দুয়া সদরে সরকারি অর্থে প্রতিষ্ঠিত জালাল মঞ্চে রোববার সকাল সাড়ে ১০ টায় শত কবির এই মেলা উদ্বোধন করা হবে বলে 'চর্চা সাহিত্য আড্ডা'র সমন্বয়কারী ছড়াকার রহমান জীবন নিশ্চিত করেছেন। কবি মেলায় একশতজন কবি তাদের রচিত কবিতার একটি ম্যাগাজিনও প্রকাশিত হচ্ছে। দিন ব্যাপী অনুষ্ঠানে কবিতা পাঠ,আলোচনা,সম্মাননা প্রদান,ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের কবি,সাহিত্যক ও শিল্পীসহ না না শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করবেন বলে আয়োজকরা জানান। তারা আরও জানান,চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকার মীর্জা রফিকুল হাসান ভান্ডারির সভাপতিত্বে আলোচনায় দেশের খ্যাতিমান কবি,লেখক,গবেষক ও সাহিত্যিকগণ আলোচনা করবেন। এ ছাড়া থাকবেন নেত্রকোনা,কিশোরগঞ্জ ও ময়মনসিংহের বহু কবি সাহিত্যিক। এ দিন লেখক,কবি,সাহিত্যিক,সাংস্কৃতিক,শিল্পীদের মিলন মেলায় কেন্দুয়া মুখরিত থাকবে বলে তারা আশা প্রকাশ করছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com