
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দোয়েল চত্বর থেকে খিরনশালমুখী অত্যন্ত গুরুত্বপূর্ণ মিতল্লা সড়কে নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে অসংখ্য ভারি যানবাহন, পণ্যবাহী ট্রাক ও জনসাধারণ। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম-নীতির তোয়াক্কা না করে গার্ড ওয়ালের জায়গায় বাঁশের বেড়া ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা।স্থানীয়দের দাবি,গার্ড ওয়াল নির্মাণের জন্য বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও টেকসই নির্মাণ সামগ্রী বাদ দিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এতে ভবিষ্যতে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং অনিয়মের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানায়।এলাকাবাসীদের অভিযোগ—
“এতো ব্যস্ততম সড়কে বাঁশের বেড়া দিয়ে কাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা সরাসরি জনগণের অর্থের অপচয় এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।”তারা আরও জানান, সঠিক মান বজায় রেখে সড়ক নির্মাণ না হলে চলাচলকারী যাত্রী ও ভারি যানবাহনের জন্য এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তারা সড়কের মানোন্নয়ন ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com