মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়,, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে জেলার নান্দাইল থানাধীন মুসল্লী কলেজ গেইটের সামনে রাস্তার উপর মাদকবিরোধী চেকপোস্ট অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস,জান্নাত(২৮), স্বামীঃ মোঃ আবু তাহের, পিতাঃ মোঃ আজিজুর রহমান, সাং- মধ্যম ধলিবিলা, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রামকে ৫,৯৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক আজগর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com