
বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান,মাদক,মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ নভেম্বর ২০২৫, সকাল ০৯২০ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি র দায়িত্বপূর্ণ এলাকা দিনাজপুর জেলার বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়ন সীমান্ত মেইন পিলার ৩৩১ হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁকুড়া বাজার এলাকায় ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করছে বলে জানাগেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কিশোরীগঞ্জ বিওপি র একটি বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমন করতঃ নিম্নেবর্ণিত একজন মাদক ব্যবসায়ীকে ১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় কিশোরীগঞ্জ বিওপি র বিজিবি।
গ্রেপ্তার কৃত আসামি মোঃ রশিদুল ইসলাম (২৫), পিতা-মোঃ মোবারক আলী,গ্রাম-গোপালপুর,ডাকঘর-এমনগর বাড়ী,থানা- উপজেলা বিরল,জেলা-দিনাজপুর।
আটককৃত ব্যক্তিকে মোঃ ইশতিয়াক আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট,উপজেলা ভূমি অফিস,বিরল,দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৭ (সাত) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও বিজিবি,পুলিশ যৌথ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কঠোর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com