মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান,ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের নিয়ে গঠিত “কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন” এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ১৫ নভেম্বর শনিবার বিকালে ভৈরব-কুলিয়ারচর সংযোগ আলহাজ্ব জিল্লুর রহমান সেতুর মানিকদি সীমান্তে জমজম কপি হাউজে এক আলোচনা সভায় উপজেলার সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের সর্বসম্মতিক্রমে গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম-কে সভাপতি ও পপুলার মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নিহার রঞ্জন দাস-কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
এসময় গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল,পপুলার মেডিকেল সেন্টার,হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, কুলিয়ারচর জেনারেল হাসপাতাল,আল-রাজ্জাক ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার,তাসিন ডায়াগনস্টিক সেন্টার,বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার,সেবা ডায়াগনস্টিক সেন্টার, জেপিএস ডায়াগনস্টিক সেন্টার,রায়হান মেডিকেল হল,অলিভ ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ কেয়ার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com