জহিরুল ইসলাম-বিশেষ প্রতিনিধি.
আলহামদুলিল্লাহ ♥️ — মানবিক উদ্যোগে আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হিউম্যানিটি অর্গানাইজেশন অফ চৌদ্দগ্রাম (HOC)। দেশ ও প্রবাসের মানবিক ভাইদের অর্থায়নে বশকরা দারুস্সুন্নাত নূরানী ও হাফেজী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং দেশ-প্রবাসের মানবিক ভাই, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
✨ উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যানিটি অর্গানাইজেশন অফ চৌদ্দগ্রামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, পরিচালক মোঃ শাকিল, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মোঃ হোসেন নয়ন, সিনিয়র স্বেচ্ছাসেবী আবুল হাশেম, মোঃ হানিফ, ও আরাফাত রণি।
💬 সংগঠনের নেতাদের বক্তব্য
সভাপতি মোঃ জহিরুল ইসলাম বলেন,“প্রবাসী ভাইদের সহযোগিতা ও দোয়ার ফলে আমাদের এই মানবিক কাজগুলো বাস্তবায়ন সম্ভব হচ্ছে। পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে আমরা শিক্ষা ও মানবতার কল্যাণে এ উদ্যোগ অব্যাহত রাখবো।”
সংগঠনের পরিচালক মোঃ শাকিল আরও বলেন,“এ ধরনের কার্যক্রম সমাজে ধর্মীয় চেতনা জাগ্রত করে এবং শিক্ষার্থীদের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজকরা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com