
নজরুল তুমি বাংলার আলো
বাঙালির মনের ক্ষুধা,
নজরুল তুমি বাংলার অলংকার
প্রাণের প্রণয়ী সুধা।
নজরুলের প্রেমে বাঙালি মত্ত
তার কবিতা গানের পাগল,
তার কবিতায় মিশে আছে কোটি
জনতার কথা ও মনোবল।
মুসলিমের জন্য তিনি লিখেছেন
ইসলামী শত শত গজল,
রাসুলের শানে লিখিত নাত
পঠনে আজো বাঁধে দল।
নারী পুরুষের সমতার তরী
ভাসিয়ে দিয়ে গেছেন তিনি,
তার কবিতা গানে আজো বাঙালি
আনন্দে বিমোহিত প্রতিদিন।
কৃষক শ্রমিক কুলি দিনমজুর
সকলে আমরা সকলের তরে,
মানুষ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব
তিনি লিখে গেছেন জীবন ভরে।
বাংলা ভাষা ভাষি আর বাঙালি
থাকবে যতোদিন এ মাটিতে,
নজরুল তুমি জাতীয় কবি
ধরে রাখবো নিজেদের ঘাটিতে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com