
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম-মুন্সিরহাট সড়কে এলজি আইডির (LGED) আওতায় চলমান রাস্তার কাজ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। রাস্তাটি ভেঁঙ্গে ফেলার পর সঠিকভাবে কাজ না করায় বর্তমানে পুরো সড়কজুড়ে তেল ছড়িয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানান,রাস্তা ভেঙে ফেলার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথভাবে পরিষ্কার না করেই তেল ঢালা হচ্ছে,যার কারণে সড়কটি ভয়ংকর পিচ্ছিল হয়ে পড়েছে। প্রতি ঘন্টায় প্রায়ই মোটরসাইকেল,অটোরিকশা,এমনকি সিএনজিও তেলের কারণে স্লিপ করে দুর্ঘটনায় পড়ছে। এতে অনেকে আহতও হয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ,কাজের মান অত্যন্ত নিম্নমানের এবং তদারকির অভাব রয়েছে। তারা বলেন,“এলজি আইডির তত্ত্বাবধানে হওয়া কাজ হলেও প্রকৌশলীরা মাঠে আসেন না, আর ঠিকাদার কাজের মান নিয়ে কোনো দায় নিচ্ছেন না।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ জনগণ। তারা দ্রুত তদন্ত করে রাস্তার মানোন্নয়ন ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com