অভি খান-চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনির বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান উদ্ধার করা হয়েছে।
গত ৯ নভেম্বর ২০২৫ (রবিবার) আনুমানিক রাত ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের একটি বাড়িতে বাংলাদেশ আর্মির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে একটি দেশীয় শর্টগান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক ও মূল আসামি মোঃ মহিন (৩৫) পালিয়ে যায়।অভিযানের পর উদ্ধার করা অস্ত্রটি সেনাবাহিনী কর্তৃক চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে,এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয় সূত্র জানায়,আসামি মহিনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ ছিল। এলাকাবাসী সেনাবাহিনির এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছে এবং অবৈধ অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com