স্টাফ রিপোর্টার
সিপিএসসি,র্যাব-১৪,ময়মনসিংহের অভিযানে ত্রিশাল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ আকমল হোসেন (৩৮)-কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে,আকমল হোসেন ভিকটিমের প্রতিবেশী। গত ১৮ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ ভোর ৫টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর সংলগ্ন টয়লেটে গেলে, টয়লেট থেকে বের হওয়ার সময় আকমল পেছন দিক থেকে মুখ চেপে ধরে জোরপূর্বক প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতে নিয়ে যায় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।ভিকটিমের ডাক-চিৎকারে স্বামী ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়।
ঘটনার পর ভিকটিম ২৭ অক্টোবর ২০২৫ তারিখে ত্রিশাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ধারা ৯(১) অনুযায়ী মামলা দায়ের করেন (মামলা নং-৩০)।মামলা দায়েরের পর থেকেই সিপিএসসি,র্যাব-১৪ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায়,র্যাব-১৪ এর একটি দল ৮ নভেম্বর ২০২৫ রাত ৮টা ৩০ মিনিটে সিপিসি-২, র্যাব-৪,নবীনগর, সাভারের সহযোগিতায় ঢাকার সাভার থানার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আকমল হোসেনকে গ্রেফতার করে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com