1. admin@auchsangbad.com : admin :
গ্রামীণ নারী দিবসে ময়মনসিংহে ১২ তৃণমূল নারীকে সম্মাননা - আউচ সংবাদ প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

গ্রামীণ নারী দিবসে ময়মনসিংহে ১২ তৃণমূল নারীকে সম্মাননা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ১২ জন সংগ্রামী,সেবাদক্ষ ও উদ্যোক্তা নারীকে সম্মাননা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সংগঠন নিষ্ঠা উন্নয়ন সংঘের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জেলা রোভার ভবন মিলনায়তনে ‘গ্রামীণ নারীর উদ্যোগে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে সম্মাননা প্রদান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন—চর সিরতা ইউনিয়নের উমা রানী চৌধুরী (সমাজসেবা) ও শিউলী আক্তার (জীবন সংগ্রামী);
চর নিলক্ষীয়া ইউনিয়নের হালিমা খাতুন (প্রজনন স্বাস্থ্যসেবা) ও আনোয়ারা খাতুন (সমাজকর্ম);চর ঈশ্বরদিয়া ইউনিয়নের হোসনা আক্তার (উদ্যোক্তা ও জীবন সংগ্রামী) ও আমিনা খাতুন (জীবন সংগ্রামী);ভাবখালী ইউনিয়নের ফরিদা ইয়াসমিন (সমাজসেবা) ও রিনা আক্তার (জীবন সংগ্রামী);খাগডহর ইউনিয়নের রীতা রানী বর্মন (জীবন সংগ্রামী) ও তাহসিনা আক্তার রূপসী (উদ্যোক্তা ও সমাজকর্মী);দাপুনিয়া ইউনিয়নের মোছাঃ জমিলা খাতুন (প্রসূতি সেবা) ও রাজিয়া খাতুন (উদ্যোক্তা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট লীলা রায়।বক্তব্য দেন ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার,ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং অধ্যক্ষ কাব্য সুমী সরকার।

বিএনএনআরসি’র ময়মনসিংহ ফোকাল পার্সন সাংবাদিক স্বাধীন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সামনে দিবসের তাৎপর্য ও সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।
সম্মাননাপ্রাপ্ত নারীদের জীবনের সংগ্রাম ও সাফল্যের বর্ণনা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!