মোঃ মিজানুর রহমান,নিজস্ব প্রতিনিধি
দলের দুঃসময়ে আন্দোলন,সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন হিসেবে দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ।
রবিবার (২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় কটিয়াদি মডেল প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।সভায় তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন,“কটিয়াদি-পাকুন্দিয়ার বিএনপি সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সামনের সারিতে ছিল। দলের দুঃসময়ে আমরা মাঠে ছিলাম,তাই ত্যাগ ও সংগ্রামের মূল্যায়ন পেলে নেতাকর্মীরা আরও উৎসাহিত হবে।”
তিনি আরও বলেন,কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাকেই মনোনয়ন দিন না কেন, বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন।মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান ও কটিয়াদী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com