
মানুষের মূল্য ৫ টাকা!!কি অবাক হচ্ছেন?মোটেও অবাক হবেন না।শুনতে অদ্ভুত লাগলেও মানুষের জন্য এমন একধরণের মূল্যই নির্ধারণ করেছে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।আমার দেশ স্বাধীন। এই দেশের মাটি,পানি,বায়ু স্বাধীন কিন্তু মানুষ হিসেবে আমি স্বাধীন না।
জনগণের জন্য বরাদ্ধকৃত ফেরী পাড় হয়ে কোথাও যেতে চাইলে আপনাকে অবশ্যই মানুষ প্রতি ৫ টাকা করে দিতে হবে।আপনার কি হাঁস বা মুরগি খেতে মন চেয়েছে?ক্লান্ত শরীরে বাড়ি ফেরার সময় মুরগি নিয়ে আসবেন?সেখানেও আপনাকে মুরগি প্রতি ৯৫ পয়সা করে দিতে হবে।শহর থেকে বাড়ি ফেরার সময় মন চাইলো পরিবারের জন্য ১ কার্টুন বিস্কুট নিয়ে আসবেন,তাহলে আপনাকে কার্টুন প্রতি ৩ টাকা ভাড়া দিতে হবে।
আপনার বাসার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে,নতুন টিউবওয়েল নিয়ে আসবেন সেখানে আপনাকে ১২০ টাকা দিতে হবে।বাসার চাল শেষ? ১ বস্তা চাল নিয়ে নিয়ে আসবেন?সেখানেও আপনাকে ৫ টাকা দিতে হবে।আপনার ওজন বেড়ে গেছে? আপনাকে মোটামোটা লাগছে? কিছুদিন পর হয়তো ওজন মেপে টাকা নিলে অবাক হবো না।
হাওর অঞ্চলে ফেরী চলাচল শুরু হওয়ার পর থেকে কখনো এসবের জন্য ১ টাকাও দিতে হয়নি তাহলে এখন এমন প্রহসন কেন?কারা সেই ইজারাদার? কিভাবে তারা মানুষ পাড়াপারের মূল্য নির্ধারণ করলো?অনেক সমালোচনা করেছি,এখন ১ টা প্রশংসা করি,"জীবিত মানুষের মূল্য ৫ টাকা নির্ধারণ করলেও তারা কিন্তু মৃত মানুষের জন্য কোনো মূল্য নির্ধারণ করেনি,কতটা দয়ালু তাহারা পরিশেষে এটাই বলতে চাই,এসব প্রহসন বন্ধ হোক।হাওরাঞ্চলের খেটে খাওয়া মানুষ এইসব বৈষম্য হতে মুক্তি পাক।।এই রক্তচুষা ইজারা বাতিল চাই
বলছি বালিখলার যাতায়াতের কথা....ভাবুন কি হতে চলছে আমার সোনার বাংলাদেশে!
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com