মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল
বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম গাজী (৪২) নামের এক রাজমিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়টেংরা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম গাজী ওই গ্রামের এসাহাক গাজীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম নিজ বাড়ির কাঠের ঘরটি নতুন করে নির্মাণের কাজ করছিলেন। এ সময় তিনি কাঠমিস্ত্রির সঙ্গে থেকে বৈদ্যুতিক কার্ড সাচার মেশিন দিয়ে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতের তার মেশিনে পেঁচিয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলাম গাজী এক ছেলে ও এক মেয়ের জনক। বড় মেয়ের বয়স ১০ বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র ৪ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রফিকুলের অকাল মৃত্যুতে স্বজনরা শোকে আহাজারি করছেন, শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com