মোঃমহিউদ্দিন সরকারঃ প্রতিনিধি কেন্দুয়া (নেত্রকোনা)
২৯ অক্টোবর বুধবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন উদীচী কেন্দুয়া শাখার সভাপতি পালানাট্যকার রাখাল বিশ্বাস। সাধারণ সম্পাদক কবি সাংবাদিক নাট্যাভিনেতা মোঃ মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী,যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক বাউল আলেয়া সরকার,দপ্তর সম্পাদক লুৎফা আক্তার,সবুজ বয়াতি,চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী সাংবাদিক জিয়াউর রহমান জীবন। পরে উদীচীর শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্টান পরিবেশিত হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com