অভি খান-চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে সেনাবাহিনির বিশেষ অভিযানে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়াজি আটক হয়েছেন।
সেনাবাহিনির সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনির একটি টিম অংশ নেয় এবং দীর্ঘক্ষণ তল্লাশি শেষে তাকে আটক করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।স্থানীয়দের বরাতে জানা গেছে,আব্দুর রহিম মিয়াজি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতির আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে তার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে।চৌদ্দগ্রাম থানার ওসি জানান, আটককৃত আব্দুর রহিম মিয়াজির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং স্থানীয়রা সেনাবাহিনির এ পদক্ষেপের প্রশংসা করেছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com