জহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল লুণ্ঠনের চেষ্টাকালে তিন যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (২৬ অক্টোবর ২০২৫) ভোর রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তার মালিকানাধীন টিভিএস মোটরসাইকেল (মূল্য আনুমানিক ২ লাখ ৭ হাজার ৯০০ টাকা) বাড়ির আঙিনায় লক করে রেখে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে গেইটে শব্দ শুনে নিচে নেমে দেখেন, কয়েকজন চোর মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তিনি বাঁধা দিলে আসামিরা চাইনিজ কুড়াল, ছুরি, চাপাতি ও এস.এস পাইপ দিয়ে হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মোহন মোহন পরু (২৫), সাগর (৪০) ও মেহেদী হাসান ফাহিম (২০)-কে আটক করে পুলিশে খবর দেয়।
চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে হেফাজতে নেয় এবং লুণ্ঠিত টিভিএস মোটরসাইকেলসহ আসামিদের ব্যবহৃত একটি হিরো মোটরসাইকেল জব্দ করে।
আটকদের জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। আহত এক আসামিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com