
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় গতকাল শুক্রবার বিকেলে পদ্মপাড়ায় নিলুফা ভবনে বিশেষ অভিযান চালিয়ে স্বামী স্ত্রীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে পৌর এলাকার খাজানগর গ্রামের জীবন মিয়ার ছেলে মুক্তার হোসেন বাবু(৩৬),তার স্ত্রী আয়েসা বেগম(৩০) ও পশ্চিমপাড়ার আব্দুল্লাহর ছেলে মাহবুব(৩৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি মুক্তার হোসেন বাবু ও তার স্ত্রী আয়েশা বেগমকে গ্রেপ্তারি ওয়ারেন্ট থাকায় দীর্ঘদিন ধরে খুঁজছে পুলিশ। ২৪শে অক্টোবর রোজ শুক্রবার বিকেলে পৌর এলাকার পদ্মপাড়ায় নীলুফা ভবনে গোপন সংবাদের ভিত্তিতে ভাড়াটিয়া মুক্তার হোসেনের ঘরে অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রিত ১৩২০০ টাকা ও ৬ টি মোবাইল উদ্ধার করে পুলিশ। এসময় গ্রেপ্তারি ওয়ারেনভুক্ত মুক্তার হোসেন বাবু ও তার স্ত্রী আয়েশা বেগমসহ মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি শাহীনুর ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, মাদক কারবারি মুক্তার হোসেন বাবুর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য সহ একাধিক মামলা রয়েছে। আজকে আরেকটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে। মাদকদ্রব্যসহ অন্যান্য বিষয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com