
হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান,উপজেলা বিএনপির আহবায়ক জননেতা জহিরুল ইসলাম মবিনকে এমপি হিসেবে দেখতে চেয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় আসাদুজ্জামান খান অডিটরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী,সমর্থক ও বিপুলসংখ্যক সাধারণ জনগণ।এই প্রথম বিএনপি থেকে হোসেনপুরের একজন কৃতি সন্তান প্রার্থী পেয়ে উল্লাসে মেতে উঠেন কর্মী সমর্থকরা।
এ সময় বক্তারা বলেন,বিএনপির দুর্দিনে সাহসী ভূমিকা রাখা, পুলিশি ও কারা নির্যাতনে ক্ষতবিক্ষত হলেও দল ও নেতার প্রতি অবিচল থাকা এই ত্যাগী নেতা জহিরুল ইসলাম মবিনই হোসেনপুর-সদর আসনের প্রকৃত জননেতা। তারা আগামী নির্বাচনে তাঁকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান।
আগামী বুধবার লিফলেট বিতরণ কর্মসূচিও ঘোষণা করেন।সভায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় ঐক্য ও মাঠ সংগঠন আরও শক্তিশালী করার আহবান জানানো হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com