সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে—মান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আবু বকর সিদ্দীক, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান।
প্রধান অতিথি বলেন, পণ্য ও সেবার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের পূর্বশর্ত। উৎপাদনকারী ও আমদানিকারকদের বিএসটিআই মানদণ্ড মেনে পরিবেশবান্ধব পণ্য তৈরিতে উদ্যোগী হতে হবে।
সভাপতি বলেন,খাদ্যের নিরাপদ মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টায়ই নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করা সম্ভব।আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা,উৎপাদনকারী প্রতিষ্ঠান,ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com