এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁওতে অনুভূত করতে শুরু করেছে ঋতুর নতুন আহবান। শীত আসেনি, তবে প্রকৃতির কোলে যেন জমে উঠেছে শীতের আগাম আমেজ। শিশিরে ভিজছে সকাল।
দেখা যায়, শীত কাঁপন ধরেনি দেহে, কিন্তু ভোরের শিশির নিঃশব্দে বলে দিচ্ছে ঋতু বদলের দিন সন্নিকটে । ধান গাছের মাথায় বা ঘাসের ডগায় টলমল করা বিন্দু বিন্দু শিশির যেন শীতের আগমনী কবিতা লিখে যাচ্ছে ঈদগাঁওয়ের মাটিতে। শীতের আগাম ছোঁয়া মানেই প্রকৃতির ভিন্ন সাজ। শিশিরে ভেজা পাতার ঝিলিক।
স্থানীয় লোকজন জানান, কচুপাতা, ঘাসের উপর শিশির আর মিষ্টি রোদে জানিয়ে দিচ্ছে আগাম শীতের নব বার্তা। ভোর সকালে বাড়ীঘরের চালে টুপটুপ পড়েছে হাল্কা কুয়াশা। যেন বদলে দিচ্ছে নতুন দিনের নতুন বার্তা। ঈদগাঁও যুব ঐক্য পরিবারের কার্যনিবাহী সদস্য মিজানুর রহমান জানান, “ঘাসের ডগায় ভোরের শিশির জমে থাকে। মনে হয় প্রকৃতি শীতের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে।সকাল থেকে বেশ কিছুক্ষন পর্যন্ত শিশির ভেজা পরিবেশ থাকে।
দেখা যায়,ভোরের আলো ফুটতেই স্নিগ্ধ শিশিরে ভিজে নুয়ে পড়ে সবুজ ধানের পাতা। গোধূলীর ঠিক পরেই পশ্চিমে ঢলে পড়ে সূর্য। সবকিছুতে সতেজ প্রাণ জেগে উঠতে শুরু করেছে। শিশির ভেজা ভোর ও হাল্কা বাতাস যেন বারবার মনে করিয়ে দিচ্ছে শীতের আগাম বার্তা। আরো দেখা যায়,ভোর সকালে নারী পুরুষরা ঠান্ডা পরিবেশে চলাচল সড়ক বা রেল পথে হাঁটাহাঁটি করতে চোখে পড়ে। কদিন ধরে একটু একটু শীত অনুভব শুরু হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com