আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরবিশ্বনাথপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চরবিশ্বনাথপুর গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম,তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম রবিন,সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জনি মিয়া,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ,ব্যবসায়ী বাবুল মিয়াসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন,“বিভিন্ন সময়ে হোসেনপুর বাজারে ঝগড়া বা সংঘর্ষের ঘটনা ঘটলে চরবিশ্বনাথপুর গ্রামবাসীকে দায়ী করে হয়রানি করা হয়। সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সিদলা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চরবিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম মাজহারকে অন্যায়ভাবে দায়ী করা হচ্ছে। তিনি এ ঘটনায় জড়িত নন।”
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেফতার করা এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com