ময়মনসিংহ প্রতিনিধি
আজ (৬ অক্টোবর, সোমবার) সারা দেশের মতো ময়মনসিংহেও সনাতন ধর্মাবলম্বীরা পালন করবেন লক্ষ্মীপূজা—ধন, ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আরাধনা উৎসব।
শারদীয় দুর্গাপূজার সমাপ্তির পর আশ্বিন পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে অনুষ্ঠিত হবে এই পূজা। ভক্তরা সন্ধ্যায় দেবীর আরাধনা, প্রদীপ প্রজ্জ্বলন, মিষ্টান্ন ও ফল নিবেদনসহ নানা আয়োজনে মাতবেন।
ময়মনসিংহ নগর ও জেলার বিভিন্ন স্থানে পূজার প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ঘরবাড়ি, মন্দির ও আশ্রমগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ।
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভক্তরা আশা করছেন, মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের জীবনে আসবে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com