মোঃ জাহিদ হোসেন দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে নবনির্মিত স্ন্যাকস কর্ণারের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।শনিবার (৪ অক্টোবর ২০২৫) পুনাক দিনাজপুরের উদ্যোগ ও বাস্তবায়নে এই স্ন্যাকস কর্ণার যাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন,সীমান্ত দিয়ে প্রতিদিন দেশি-বিদেশি অসংখ্য যাত্রী যাতায়াত করেন। তাদের জন্য বিশ্রাম ও নিত্যপ্রয়োজনীয় খাবারের সহজলভ্যতা নিশ্চিত করতে এই স্ন্যাকস কর্ণার ভ্রমণকে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করবে। তিনি পুনাক দিনাজপুরের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন,যাত্রীসাধারণ ও আগত অতিথিদের সেবায় বাংলাদেশ পুলিশ সর্বদা বদ্ধপরিকর।অনুষ্ঠানে হাকিমপুর সার্কেল অফিসার, হিলি ইমিগ্রেশনের কর্মকর্তা,পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com