সুমন ভট্টাচার্য,
প্রবীণ ঐক্য সমাজ কল্যাণ সংস্থা, ময়মনসিংহের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সংস্থার উপদেষ্টা শামীম খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং ডা. সবুজ তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা।
আলোচনায় অংশ নেন সূর্য সেনা সংগঠনের পরিচালক তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মোঃ বাকী বিল্লাহ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা নুপুর।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com