আফজালুর রহমান উজ্জল-স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রসাশনের উদ্যোগে হতদরিদ্র ও এতিম শিশুদের মাঝে শুকনো খাবার ও অসহায় দরিদ্র পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার(২৯ সেপ্টেম্বর)দুপুরে উপজেলা কমপ্লেক্স এর সামনে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভা এতিম শিশু ও হত দরিদ্রের শুকনো খাবারের প্যাকেট ও চারজন প্রান্তিক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।সেলাই মেশিন পেয়ে ৪ জন প্রান্তিক নারী স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হকসহ সেবা গ্রহীতারা।পরে উত্তর কুরিমারা আলোকিত যুব সংঘে গিয়ে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক ৭ দিন ব্যাপি চলা ব্লক বাটিকের ভ্রাম্যমান প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেনএবং উপস্থিত প্রশিক্ষনার্থীদের সাথে প্রশিক্ষণের বিষয়ে কথা বলেন এবং কাজের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com