আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন বাজার ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখায় কমিউনিটি - ভিত্তিক আর্থিক স্বাক্ষরতা কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । বুধবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় ব্যাংকের নিজস্ব কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ফুরকান উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে ও রুবেল আহাম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্যাংক এশিয়া কিশোরগঞ্জ জেলা শাখার ম্যানেজার সাইফুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক,উপজেলা ব্যাংক এশিয়ার বিজনেস অফিসার সালাউদ্দিন আহমেদ,কটিয়াদী শাখার বিজনেস অফিসার আশরাফুজ্জামান টিটু প্রমূখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সেবাগ্রহীতা গণ,নতুন বাজার এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ী গণ,সুশীল সমাজের লোকজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি ও বিশেষ গণ বলেন, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের জন্য একটা নিরাপদ ব্যাংক,এখানে গ্রাহক সেবার মান অত্যন্ত নিরাপদ এবং শতভাগ ঝুকিমুক্ত। তাই সকলকে ব্যাংক এশিয়ার সেবা নিতে উৎসাহিত করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com