1. admin@auchsangbad.com : admin :
নান্দাইলে সরকারী লিজে নেওয়া জায়গায় নিয়ম বহির্ভূতভাবে আধাপাকা দোকানঘর নির্মাণের অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

নান্দাইলে সরকারী লিজে নেওয়া জায়গায় নিয়ম বহির্ভূতভাবে আধাপাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারী খাজ জায়গা লিজ (বন্দোবস্ত) নিয়ে আধাপাকা দোকান ঘর নির্মাণের পাওয়া গেছে। এছাড়াও বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে খাস জায়গায় ইট-সিমেন্ট দিয়ে আধাপাকা দোকান ঘর তোলা হচ্ছে। এসব নির্মাণ কাজের পেছনে একটি প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় ও সরজমিনে দেখা যায়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের শাইলধরা বাজারের সরকারী খাস জায়গায় বন্দোবস্ত (লিজ) নিয়ে এবং কিছু জায়গা দখল করে আধা পাকা দোকান ঘর নির্মাণ করেছে। যা সরকারী নিয়ম অনুযায়ী খাজ জমি লিজ নিলেও স্থায়ী বা আধাপাকা স্থাপনা নির্মাণের অনুমতি নেই। শুধুমাত্র অস্থায়ী কাঠামো তৈরি করে নির্দিষ্ট মেয়াদে ব্যবহার করার সুযোগ রয়েছে। সরকারী বিধিমালা অনুযায়ী ৬ ধারার ১ উপ-ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে হাট-বাজারের সরকারী খাসজমিতে কোন স্থায়ী বন্দোবস্ত প্রদান করা যাবে না।একইসঙ্গে উপধারা ৬-এ বলা হয়েছে একসনা ভিত্তিতে বন্দোবস্তকৃত হাট-বাজারের জমির উপর কোনক্রমেই কোন পাকা বা আধাপাকা অবকাঠামো নির্মাণের অনুমতি প্রদান করা যাবে না। অথচ কয়েকজন ব্যক্তি নিয়মকে অমান্য করে আধাপাকা দোকানঘর নির্মাণ করে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, খাস জায়গা দখল করে দোকানঘর নির্মাণের ফলে সরকারি সম্পত্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি সরকারও রাজস্ব হারাচ্ছে। সরকারি খাস জায়গা সুরার জন্য দ্রুত অবৈধ দখল উচ্ছেদ অভিযান ও বন্দোবস্ত (লিজ) নিয়ে আধা পাকা দোকান ঘর নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোরদাবী জানিয়েছেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, ব্যবসায়ীরা লিজকৃত জায়গা নিয়মবহির্ভূতভাবে যদি কোনো স্থাপনা নির্মাণ করা হয়ে থাকে তবে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!