আফজালুর রহমান উজ্জল ষ্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১৩০৬ জন দুস্থ নারীদের মাঝে ভিডব্লিওবি কার্ড বিতরণ করা হয়েছে।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় এ কার্ড বিতরণ করা হয়।
বুধবার(১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুমদি ইউনিয়ন পরিষদে ধারাবাহিক ভাবে ২২৫ জন সেবা গ্রহীতাদের মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ এবং সেবাগ্রহীতারা।
এ প্রসঙ্গে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউর রহমান বলেন,উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক। কিন্তু সরকারি বরাদ্দ সীমিত হওয়ায় তুলনামূলকভাবে বেশি দরিদ্রদের অগ্রাধিকার দিয়েছি। সরাসরি কার্ডধারীদের হাতে কার্ড তুলে দিতে পেরে ভালো লাগছে তিনি আরও বলেন একজন নওমুসলিম দরিদ্র মহিলার হাতে কার্ড তুলে দিতে পেরে ভাল লাগছে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়নি।”
উল্লেখ্য,ধারাবাহিক ভাবে এর আগে গোবিন্দপুর ৩৩০টি,আড়াইবাড়িয়া ৯০টি,সাহেদল ১৭০টি,সিদলা ২৮১টি,জিনারী ২১০টি কার্ড বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com