আফজালুর রহমান উজ্জ্বল ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার ৬টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পৌরসভার কুড়িঘাট এলাকায় এসে জড়ো হতে থাকে। পরে বেলা ১২টায় উপজেলা বিএনপির আহব্বায়ক জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে বিশাল র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এসে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে সমাবেশের শুভ সুচনা করা হয়। হোসেনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম মবিন স্বাগত বক্তব্যে বলেন, দীর্ঘ ২৩ বছর পর হোসেনপুর উপজেলা সকল ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সম্পূর্ণ নিরপেক্ষতায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধিতিতে কমিটি গঠন যা হোসেনপুরের ইতিহাসে বিরল। তারই ধারাবাহিকতায় নেতাকর্মীরা ভোটের অধিকার ফিরে পাওয়ায় তিনি গণতান্ত্রিক প্রকৃয়ায় ভোটের মাধ্যমে হোসেনপুর উপজেলা বিএনপির কমিটি গঠনের জন্য দলের হাইকমান্ডের প্রতি দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মঞ্জুরুল হক জুয়েল, হাজী ফরিদ উদ্দিন, সেলিম মাহবুব সবুজ, এ আই খান শিবলু, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, জিনারী ইউপি সাবেক চেয়ারম্যান আঃ কুদ্দুছ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গণ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সবশেষে উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন উপস্থিত সকলের সু স্বাস্হ্য কামনা করে ও সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com