আফজালুর রহমান উজ্জল ষ্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদেরকে রক্তদানে উৎসাহিত করতে এবং প্রয়োজনে জরুরি রক্ত সেবা পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়ের পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন,আর এজন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়।
২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় হোসেন স্পেশালাইজড হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার কিশোরগঞ্জ এর সার্বিক সহযোগিতায় হোসেনপুর হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এর আয়োজন করা হয়ছে। ক্যাম্পেইনের উদ্বোধন করেন হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের পরিচালাক তাজুল ইসলাম বুলবুল। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোসেন স্পেশালাইজ ডায়াগনস্টিক হাসপাতাল এর প্রধান উপদেষ্টা শামীম সিদ্দিকী,সরকারি পরিচালক আহসানুল করিম হাসান, মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম সুজন,ইউথ প্যানেটস এর মার্কেটিং ডিরেক্টর ইমরানুল হক জেনিস ও আলতাফ হোসেন প্রমূখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,স্পন্দন রক্তদাতা সংস্থার হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আখিল উদ্দিন,নতুন দিগন্ত সামাজিক সংগঠন পাকুন্দিয়া শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাহফুজ,প্রতিনিধি সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের শিক্ষক গণ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।এ সময় অত্র স্কুলের পরিচালক তাজুল ইসলাম বুলবুল বলেন ‘রক্তের গ্রুপ জেনে রাখা সকলের জন্যই জরুরি প্রয়োজন,প্রয়োজনের সময় সব রক্তই দুরূহ হয়ে যায়,তাই সবার রক্তের গ্রুপ জানা উচিত। হোসেন স্পেশালাইজড হসপিটালকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য।কর্মসূচিতে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com