1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে মেধাবী ও তরুণ কবি সাব্বিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

কুলিয়ারচরে মেধাবী ও তরুণ কবি সাব্বিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের ছোট ভাই সবার প্রিয়মুখ প্রয়াত তরুণ কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার হোসেন সাব্বিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টার দিকে প্রয়াত সাব্বিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামে আব্দুল্লাহ্পুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শাহরিয়ার হোসেন সাব্বির ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

এসময় প্রয়াত শাহরিয়ার হোসেন সাব্বিরের বড় ভাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, প্রয়াত শাহরিয়ার হোসেন সাব্বিরের বাবা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম আবিরাজ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আওয়াল, আব্দুল্লাহপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পিং-এ অর্থোপেডিক্স, মেডিসিন, শিশু রোগ, গাইনী ও স্ত্রী রোগের চিকিৎসা সেবা প্রদান করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন) ডা. মুহাম্মদ আজিজুর রহমান, সহকারী অধ্যাপক ডা. খাদেমুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, নরসিংদী সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউসার সুমন, রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এন.এম জাহাঙ্গীর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন শরীফ, জাতীয় কিডনি হাসপাতালের কনসালটেন্ট (ইউরোলজি) ডা. মো. জিয়া উদ্দিন, নরসিংদী সদর হাসপাতালের অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. গাজী শিবির প্রীতম সহ ডা. অসিম পাল (অর্থোপেডিক্স), ডা. মো. নাসিম আল ইসলাম (অর্থোপেডিক্স), ডা. রিপন দেবনাথ (অর্থোপেডিক্স), ডা. মুক্তাদির (মেডিসিন), ডা. লিটন দেবনাথ (চর্ম ও যৌন), ডা. তাসনিম (চর্ম ও যৌন), ডা. মাহমুদা খানম (গাইনী বিশেষজ্ঞ), ডা. ফাহমিদা আক্তার (গাইনী বিশেষজ্ঞ),ডা. মো. তৌহিদুল আলম (শিশু), ডা. তৃষ্ণা জাফরিন (শিশু), ডা. কুতুবউদ্দিন রানা ও ডা. জানেসার রাহাত ফয়সল সহ ২৫জন চিকিৎসক।

যাকে ঘিরে এতো বড় মহৎ উদ্যোগ শাহরিয়ার সাব্বিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি ছোট ভাইয়ের প্রতি স্নেহ ও ভালোবাসার টানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শাহাদাত হোসেন কবিরের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!