আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার
"অভয়াশ্রম করে তুলি দেশি মাছে দেশ ভরি "এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২৫- ২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, ব্রহ্মপুত্র নদ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের পোনা উপমুক্ত করা হয়েছে। ২৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় হোসেনপুর উপজেলা পুকুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ। এ-সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সিনিয়র মৎস্য সহকারি পরিচালক নার্গিস সুলতানা,উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকুন্নাহার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম অর্জুন,সদস্য সচিব ইমরান খান,পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মামুন মিয়া,উপজেলা মৎস অফিস সহকারী সজীব চন্দ্র ঘোষ সহ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারি গন।
অনুষ্ঠানে মোট আটটি জলাশয়ে প্রায় ৩২৪ কেজি দেশি প্রজাতির পোনামা সর্বমুক্ত করা হয়। এসময় সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ বলেন,সরকারের এই উদ্যোগের ফলে নদী বিল,পুকুর ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। একদিকে মানব দেহে প্রোটিনের ঘাটতি যেমন পূরণ হবে তেমনি মাছ চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এলাকার সাধারণ মানুষ। এদিকে জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক নার্গিস সুলতানা বলেন,দেশীয় প্রজাতির মাছ উন্মুক্তকরনের ফলে আগামী মৌসুমে জলাশয় গুলোতে মাছের অভাব হবেনা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com