আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার,হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নবাগত সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছেন মোহসী মাসনাদ।
রোববার বিকেলে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা নবাগত এসিল্যান্ডেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
উলেখ্য মোহসী মাসনাদ ৪০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। উনার নিজ জেলা কুষ্টিয়া।
দায়িত্ব গ্রহণের পর তিনি জানান,উপজেলা ভূমি অফিসকে দালাল ও প্রতারণামুক্ত রাখতে কাজ করবে । জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ও দ্রুত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম অগ্রাধিকার।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com