সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কানাই বলাই বিগ্রহ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও মন্দির প্রতিষ্ঠার ২৪ বর্ষপূর্তি উপলক্ষে শুরু হয়েছে ৫৬ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞঅনুষ্ঠান। ১৪৩২ বঙ্গাব্দের এই মহোৎসবে শ্রীমদ্ভাগবত পাঠ,অষ্টকালীন লীলাকীর্তন এবং সর্বজনীন হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে।
মন্দির কমিটির সভাপতি শ্রী সিতেশ পাল বলেন,“এই মন্দির শুধু ভক্তদের আধ্যাত্মিক কেন্দ্র নয়, বরং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। জন্মাষ্টমীর এই আয়োজন ভক্তদের মাঝে ভগবানের প্রেম ছড়িয়ে দিক—এটাই আমাদের প্রত্যাশা।”
সাধারণ সম্পাদক শ্রী রূপন চন্দ্র আইন (সাধু) বলেন,“এই মহাযজ্ঞঅনুষ্ঠানের প্রতিটি আয়োজন ভক্তদের সহযোগিতায় সম্ভব হয়েছে। মন্দিরের প্রতি মানুষের এই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমরা প্রতিবছর আরও সুন্দর আয়োজন করতে পারব বলে বিশ্বাস রাখি।”
আয়োজকদের ভূমিকা
অনুষ্ঠানের কোষাধ্যক্ষ শ্রী বিপ্লব পাল, সহ-সভাপতি সোমনাথ সাহা, দিলীপ পাল, অধ্যাপক রাখাল বসু, অধ্যাপক গৌতম পাল, অ্যাড. প্রশান্ত কুমার দাস, ডা. কৌশিক পণ্ডিতসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সক্রিয়ভাবে যুক্ত আছেন।
প্রচার সম্পাদক শ্রী প্রবীর সাহা, সাংস্কৃতিক সম্পাদক শ্রী দেবল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক শ্রী দিলীপ কুমার দাস কাজল এবং সার্বিক পরিচালনায় অ্যাডভোকেট বাঁধন কুমার গোস্বামী ও প্রকৌশলী দীপক মোদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ভক্তদের অনুভূতি
ভক্তরা জানিয়েছেন, সাধারণ সম্পাদক শ্রী রূপন চন্দ্র আইন (সাধু)-এর নেতৃত্বে এবারের মহাযজ্ঞ অতীতের সব আয়োজনকে ছাড়িয়ে গেছে। তারা আনন্দধ্বনিতে উচ্চারণ করছেন— “শ্রীশ্রী কানাই বলাই জয়তু।”
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com