সুমন ভট্টাচার্য
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের টানে প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন কক্সবাজারে। এই বিশাল সমাগমকে নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দদায়ক রাখতে নিরলসভাবে কাজ করছেন কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। গত জুলাই থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত তাঁর নেতৃত্বে পরিচালিত কার্যক্রম শুধু পুলিশের পেশাদারিত্ব নয়,মানবিকতারও উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
জুলাই মাসে পর্যটন পুলিশের মাসিক কল্যাণ সভায় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “পেশাগত দক্ষতা ও কাজের পরিবেশ উন্নয়ন অপরিহার্য। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ বজায় রাখতে হবে।”
গত জুলাইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী হিমছড়ি সৈকতে ডুবে গেলে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ নিজে উদ্ধার অভিযানে তত্ত্বাবধান করেন। ঘণ্টার পর ঘণ্টা চলা এ অভিযানে ফায়ার সার্ভিস, পর্যটন পুলিশ ও লাইফগার্ডরা একসঙ্গে কাজ করে। এ ঘটনায় তাঁর মানবিক নেতৃত্ব পর্যটক ও স্থানীয়দের আস্থায় পরিণত হয়।
এছাড়া তরুণ প্রজন্মকে মাদক ও সহিংসতা থেকে দূরে রাখতে ক্রীড়া প্রসারে উদ্যোগ নিয়েছেন তিনি। সম্প্রতি কক্সবাজারে Beach Tchoukball ক্রীড়া প্রশিক্ষণ উদ্বোধন করে তিনি বলেন, “ক্রীড়া শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য অপরিহার্য, যা তরুণদের সঠিক পথে রাখে।”
এক সাক্ষাৎকারে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পুলিশিং সেবা,নিরাপত্তা,কর্তব্য যতটুকু দেওয়ার আমি আমার সহকর্মীদের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করি থাকি।আমার কাজের দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা আমি সব সময় কামনা করি।একইসঙ্গে কক্সবাজারের সৃজনশীল তরুণদের পাশে থেকেছেন তিনি। স্থানীয় কনটেন্ট নির্মাতাদের নিয়ে আয়োজিত “Creators of Cox” মিটআপে অংশ নিয়ে ভবিষ্যতে সহযোগিতা ও উৎসাহ প্রদানের আশ্বাস দেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com