মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন , তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই আগস্ট-২০২৫ শুক্রবার বাদ আছর জিয়া হার্ট ফাউন্ডেশনের মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এর প্রশাসনিক কর্মকর্তা(ক্যান্সার বিভাগ) গোলাম রসুল রকেট, হসপিটাল ম্যানেজার এ.এস.এম আক্তার শামীমসহ জিয়া হার্ট ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com