মোঃমহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়ায মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে অংশ নেন স্থানীয় সাংবাদিক,মুক্তিযোদ্ধা,সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান,মুক্তিযোদ্ধা নেতা নুরুল হক ভূইয়া,প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সিনিয়র সাংবাদিক হারেছ উদ্দিন ফকির,সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা,আমাদের সময় প্রতিনিধি রাখাল বিশ্বাস, ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ,দিনকাল প্রতিনিধি সালাহউদ্দিন সালাম,ভোরের দর্পণ প্রতিনিধি কাউসার তালুকদার ও মঞ্জুরা আক্তার লিলি প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন মানুষের প্রাণহানি নয়,গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের ওপর ভয়াবহ আঘাত। তাঁরা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com